নিজেই গোপন কথা ফাঁস করলেন জেনিফার লরেন্স

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১৭ এএম

অস্কারজয়ী হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স নিজের ব্যক্তিগক জীবনের গোপন কথা ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। অস্ত্রোপচারের মাধ্যমে ব্রেস্ট ইমপ্ল্যান্ট বা স্তন প্রতিস্থাপন করেছেন বলে একটি টেলিভিশন অনুষ্ঠানে জানিয়েছে এই মার্কিন অভিনেত্রী।

সম্প্রতি ‘ওয়াচ হোয়াট হ্যাপেনস লাইভ উইথ অ্যান্ডি কোহেন’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হন জেনিফার লরেন্স। সেখানে সঞ্চালক অ্যান্ডি কোহেনের এক প্রশ্নের জবাবে তিনি জানান, তার স্তনেও ইমপ্ল্যান্ট করা হয়েছে এবং সেগুলো বেশ নতুন।

অনুষ্ঠানে আলোচনার একপর্যায়ে ভাইরাল হওয়া একটি ঘটনা নিয়ে জেনিফারের মতামত জানতে চান অ্যান্ডি কোহেন। ঘটনাটি ছিল ‘রিয়েল হাউজওয়াইভস অব নিউইয়র্ক’এর সদস্য হেইলি গ্লাসম্যানের নাক ভেঙে যাওয়ার খবর। ছড়িয়ে পড়া সেই খবরে দাবি করা হয়েছিল, এক নারীর স্তনের আঘাতে তার নাক ভেঙেছে। এ প্রসঙ্গ তুলে ৫৮ বছর বয়সী অ্যান্ডি কোহেন জানতে চান, একটি স্তনের আঘাতে কীভাবে কারও নাক ভেঙে যেতে পারে, বিষয়টি তার কাছে রহস্যজনক মনে হয় কি না।

জবাবে জেনিফার বলেন, ‘হ্যাঁ। অথচ আমার স্তনও ইমপ্ল্যান্ট করা।’

অভিনেত্রীর এমন মন্তব্যে বিস্মিত হয়ে সঞ্চালক জানতে চান, তিনি সত্যিই ব্রেস্ট ইমপ্ল্যান্ট করিয়েছেন কি না। হাসতে হাসতে জেনিফার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘হ্যাঁ, সত্যিই করিয়েছি। এগুলো বেশ নতুন।’

অনুষ্ঠানে নিজের ব্রেস্ট ইমপ্ল্যান্টের আকার নিয়েও কথা বলেন জেনিফার লরেন্স। সঞ্চালক জানতে চান, তার ইমপ্ল্যান্ট কি বি কাপের? উত্তরে অভিনেত্রী জানান, তার ব্রেস্ট ইমপ্ল্যান্ট পুরো সি কাপের। তবে আগে তার যে আকার ছিল, এখনো সেটিই রয়েছে।

আলোচনার একপর্যায়ে অ্যান্ডি কোহেন জেনিফারের সংযমের প্রশংসা করেন। তখন রসিকতার ছলে অভিনেত্রী বলেন, ‘যাই হোক, আমি দুজনের নাক ভেঙেছি।’ এ কথা বলেই ক্যামেরার দিকে তাকিয়ে মজার অভিব্যক্তি প্রকাশ করেন তিনি।

হলিউডের অনেক জনপ্রিয় অভিনেতার সঙ্গে পর্দায় রোমান্টিক দৃশ্যে অভিনয় করেছেন জেনিফার লরেন্স। অনুষ্ঠানে তাকে প্রশ্ন বলা হয়, কয়েকজন সহশিল্পীর সঙ্গে পর্দার চুমুর অভিজ্ঞতা ভালো থেকে খারাপ-এভাবে ক্রমানুসারে সাজাতে বলেন। তখন তার তালিকায় জশ হাচারসন, লিয়াম হেমসওর্থ, ব্র্যাডলি কুপার, টিমোথি শ্যালামে ও ক্রিস প্র্যাট ছিলেন।

জেনিফারের এমন অকপট স্বীকারোক্তি ও রসিকতায় অনুষ্ঠানের পরিবেশ বেশ প্রাণবন্ত হয়ে ওঠে। ব্যক্তিগত বিষয় প্রকাশ্যে বলার ক্ষেত্রেও তার স্বতঃস্ফূর্ত ভঙ্গি দর্শকদের নজর কেড়েছে।

সূত্র: পিপল/ভ্যারাইটি

সর্বশেষ সর্বাধিক পঠিত