জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে রোহান (৫) নামের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পূর্ব দত্তেরচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রোহান এলাকার মাহমুদুল হাসান রুবেলের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সকালে শিশুটি পরিবারের অগোচড়ে বাড়ি থেকে বের হয়। পরে তাকে অনেক খোঁজাখুজি করেন পরিবারের লোকজন। তাকে খোঁজে না পেয়ে খুব হতাশায় পড়েন পরিবারের লোকজন। একপর্যায়ে শিশুটির দাদা আলহাজ্ব আমজাদ হোসেন বাড়ির পূর্ব পাশে একটি পুকুরে পানিতে তাকে ভাসতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। সেই সময় তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।