জামালপুরে ব্রহ্মপুত্র নদের ভাঙন ঠেকানোর উদ্যোগ দাবি

আপডেট : ৩০ জুন ২০২৬, ০৬:২৭ পিএম

জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী কয়েকটি ভাঙন রোধে শক্তিশালী ভুমিকা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তারা । মঙ্গলবার (৩০ জুন) দুপুরে মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা এলাকাবাসীর উদ্যোগে ব্রহ্মপুত্র নদের তীরে ভাঙ্গন প্রতিরোধের মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় ভাটিকলকিহারা, লুৎফরগঞ্জ বাজার, ফকির পাড়া,বাঘাডোবাসহ বেশ কয়েকটি গ্রামের শত মানুষ অংশ নেন।
মানববন্ধনে স্থানীয় ক্ষতিগ্রস্তদের মধ্যে বক্তব্যরাখেন  দেলোয়ার হোসেন, আমিনুল ইসলাম, লেপু মিয়াসহ আরও অনেকই।

এ সময় তারা বলেন, দীর্ঘদিন ধরে মেরুরচর ইউনিয়নের ফকির পাড়া শান্তিনগর, বাঘাডোবা ও ভাটি কলকিহারা গ্রামসহ প্রায় ৪ কিলোমিটার নদের ভাঙনে বসতবাড়ি, গাছ পালাসহ ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন হয়ে শত শত মানুষ। তীব্র ভাঙনে ৫ গ্রামের অস্তিত্ব সংকটে পরেছে। এখন পর্যন্ত  ভাঙন রোধে কোন প্রকার ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাই বিষয়টি বিবেচনা করে এ বিষয়ে উদ্যোগ নেয়ার দাবি জানান তারা।




×
সর্বশেষ সর্বাধিক পঠিত