নাটোরে ষ্টেশন রেলগেটের ঐতিহ্যবাহী ফ্রেন্ডস ক্লাব রক্ষার দাবিতে এবং ক্লাবের ভাড়া ও সম্পদ লুটপাট ভাগ বাটোয়ারার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে শহরের ষ্টেশন রেলগেটে ক্লাবের সমর্থক ও এলাকার জনসাধারন এবং ক্রীড়ামোদিদের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, শহিদুল ইসলাম লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সাবেক ভিপি সানোয়ার হোসেন তুষার, সাবেক ক্রিকেট খেলোয়ার লোটাস, বিএনপি নেতা মোস্তাক আহম্মেদ প্রমুখ।
বক্তারা বলেন, কয়েক বছর আগেও এই ক্লাব চালু ছিল, এখানে খেলাধুলা সবই হয়েছে। কিন্তু এখন এই ক্লাবে আর খেলাধুলা হয় না। ক্লাবের জিনিস পত্র লুটপাট করা হয়েছে। ফলে ক্লাবটি দ্রুত দখল মুক্ত করে চালু করার দাবি জানানো হয়।