চিত্রনায়ক সিয়াম আহমেদের স্ত্রী অবন্তী কয়েকদিন আগে এক অনুষ্ঠানে ভিডিও ধারণ নিয়ে একটি ঘটনার সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে। সেখানে অবন্তী একজন ইউটিউবারকে অনেকটা কড়া ভাষায় বলেন, টপ অ্যাঙ্গেল থেকে ভিডিও বন্ধ করুণ।পাশাপাশি তিনি জানান, এটা অমান্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।
এই ঘটনার পর সামাজিক মাধ্যমে নানা ধরনের মন্তব্যর মধ্যেই অবন্তীকে নিয়ে চিত্রনায়িকা পরীমনির একটি পোস্ট নেটদুনিয়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। পরীমনি ফেসবুকে লিখেছেন, ‘আহারে…কেউ ন্যায্য হয়ে শুধু আংগুল তুললেই হইলো ব্যাস! সে খারাপ, সে ইইই খারাপ। দুনিয়ার সব দোষ তার।'
তিনি আরও লিখেছেন, ‘এই ভিডিওতে বেশিরভাগ কমেন্ট হলো এরকম ‘এমন কাপড় কেন পরছে তাইলে ক্যামেরার সামনে’! মানে সব দোষ তুই তোর পছন্দের কাপড় কেন পরবি। আমরা তো শ য় তা ন... লোক আমরা তো শুধু ... দেখি চোখে।’
তিনি আরও বলেন, অবন্তীর মতো শান্ত মেজাজের মানুষ হাতে গোনা হয়। এটা যে বা যারা তাকে জানে সবাই একমত হবে নিশ্চয়ই। এই রকম পরিস্থিতিতে আমরা যারা সচারাচর এইসব ক্যামেরাম্যানদের সামনে পরি তারা সবাই জানি আমরা কি ফেইস করি। এর ভুক্তভোগী আমরা সবাই কম আর বেশি। সাহস করে চটকনা এরপর আমি দিয়ে দিবোনে, সামনে পরিস শুধু। না না জুতোর বারি দিমু, শয়তানের জাত পইড়ো একটু সামনে এরপর।’