ডায়রিয়ায় শিশুর মৃত্যু

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৩:০০ পিএম

ফরিদপুরের আলফাডাঙ্গা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তাথৈ বিশ্বাস নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে শিশুটির মৃত্যু হয়।

মৃত তাথৈ বিশ্বাস ও আলফাডাঙ্গা পৌর সদরের বাসিন্দা ও হোমিওপ্যাথিক চিকিৎসক চঞ্চল বিশ্বাসের একমাত্র মেয়ে ও আলফাডাঙ্গা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী।

পরিবার ও স্থানীয়রা জানায়, ২১ এপ্রিল ডায়রিয়ায় আক্রান্ত হয় তাথৈ। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত