ছাত্রদলের হামলায় আহত ডুজা সদস্যদের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি

শাহবাগ থানায় ছাত্রদলের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সদস্যদের দের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ও ডুজার সাবেক সাধারণ সম্পাদক সালেহ শিবলী। 

শুক্রবার (২৪ এপ্রিল) রাতে তিনি ফোন করে আহত সাংবাদিকদের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় তিনি তাদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কেও খোঁজখবর নেন। পাশাপাশি প্রয়োজনীয় যেকোনো সহায়তা প্রদানের আশ্বাস দেন।