সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় রাসায়নিক মিশ্রিত বিপুল পরিমাণ অপরিপক্ক আম জব্দ করে তা বিনষ্ট করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া একটি পিকআপ থেকে মালিকবিহীন অবস্থায় ১৬৮ ক্যারেটে মোট ৩ হাজার ৩৬০ কেজি অপরিপক্ক ও রাসায়নিক মিশ্রিত আম জব্দ করা হয়। এ সময় আম পরিবহনের দায়ে মোমরেজপুর গ্রামের পিকআপচালক মো. শাহিন হোসেনকে ১ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খান বলেন, ‘জব্দকৃত আম কালিগঞ্জ উপজেলার শুইলপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন ভেড়িবাঁধ সড়কে ট্রাকের নিচে চাপা দিয়ে বিনষ্ট করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’