পটুয়াখালীর বাউফলে গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে আটটি কুঁড়েঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। গত শুক্রবার রাত ২টার দিকে উপজেলার কাইয়া ইউনিয়নের কমলারানীর দীঘির পাড়ে জোমাদ্দার বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই বাউফল ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, রাত ২টার দিকে পাশের ঘরের এক ব্যক্তি প্রথমে আগুন দেখতে পেয়ে ডাকাডাকি ও চিৎকার করলে সবার ঘুম ভাঙে। ততক্ষণে কুঁড়ের বেশির ভাগ অংশ পুড়ে ছাই হয়ে যায়।