সাবেক বিচারপতি এমএ মতিন বলেছেন, গণভোটের মাধ্যমে ‘জুলাই সনদ’-এর পক্ষে জনগণের রায় ইতিমধ্যে সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। তাই এই সনদ বাস্তবায়নে সরকার আইনগত ও নৈতিকভাবে বাধ্য। গতকাল শনিবার সকালে রাজধানীর গ্রিন রোড এলাকায় ‘জুলাই সনদ এবং গণঅভ্যুত্থানপরবর্তী সাংবিধানিক ব্যবস্থা’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন। এমএ মতিন বলেন, গণভোটের ফল জনগণের প্রত্যাশাকে স্পষ্টভাবে তুলে ধরেছে। ফলে এ সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সরকারের কোনো গড়িমসি করার সুযোগ নেই। তিনি জোর দিয়ে বলেন, জনগণের রায় উপেক্ষা করা হলে তা সাংবিধানিক চেতনার পরিপন্থী হবে।