বন্ধুদের হাতে খুন

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৩:২২ এএম

গাজীপুরের কালিয়াকৈরে মাদকের ভাগাভাগির দ্বন্দ্বে দুই বন্ধুর মধ্যে বাকবিত-ার জেরে এক বন্ধুদের ছুরিকাঘাতে আরেক বন্ধু খুনের ঘটনা ঘটে। উপজেলার কালিয়াকৈর ট্রাকস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনার পর গতকাল রবিবার দুপুরে অভিযান চালিয়ে হত্যাকারী ঘাতক এক বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত যুবক হলেন, নওগাঁর বদলগাছি থানার আটাপড়া পাহাড়পুর এলাকার মজিদুল ইসলামের ছেলে আকাশ মিয়া। তিনি রাজধানী পরিবহন নামে বাসের হেলপার ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আকাশ দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে নওগাঁ থেকে গাজীপুরের কালিয়াকৈরে আসেন। পরে উপজেলার কুতুবদিয়া এলাকায় বাসা ভাড়া নিয়ে স্ত্রীসহ বসবাস শুরু করেন। এরপর রাজধানী পরিবহনের একটি বাসে হেলপার হিসেবে কাজ করে আসছিলেন। এ সুযোগে তার সঙ্গে শাকিল চৌধুরী নামে এক যুবকের ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়। এ সুবাদে তারা দুজনই মাদকাসক্ত হয়ে পড়েন। শনিবার রাত পৌনে ৩টার ওই ট্রাকস্ট্যান্ড এলাকায় আকাশ, শাকিলসহ কয়েকজন মিলে মাদক সেবন করছিলেন। এ সময় মাদকের ভাগাভাগির দ্বন্দ্বে তাদের মধ্যে বাকবিত-ার ঘটনা ঘটে। এর জেরে তারা আকাশের বুক ও পেটে  এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে মাদকসেবীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় আকাশকে উদ্ধার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত