জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে ঝুমুরি নামে একজন নিখোঁজ হওয়ার পর মরদেহ উদ্ধার করা হয়। গত শনিবার বিকেলে মেরুরচর ইউনিয়নে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ ঝুমুরি ১৩ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে স্থানীয় লোকজন। নিহত ঝুমুরি উপজেলার মেরুরচর ইউনিয়নের বাঘাডুবি গ্রামের আব্দুল সালামের মেয়ে। জানা গেছে, শনিবার বিকেল ৫টার দিকে ঐ যুবতী নদে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাৎক্ষণিক অনেক সময় ধরে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি। পরে গতকাল সকালে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে তার লাশ ভেসে উঠলে পরে স্থানীয়রা উদ্ধার করে নিয়ে আসে। জেলা ফায়ার সার্ভিসের টিম লিডার শহিদুল ইসলাম জানান, ওই কিশোরী নিখোঁজের খবর গতকাল সন্ধ্যার দিকে পেলে রাতে অভিযান চালানো সম্ভব হয়নি।
কিশোরীর লাশ উদ্ধার
জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০৩:২২ এএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৩:২২ এএম
দেশ রূপান্তর
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০