জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে ও প্রাইম ব্যাংক আই হসপিটালের সহযোগিতায় ক্লাব সদস্য ও তাদের পরিবারের সদস্যদের ফ্রি চক্ষু চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। এতে প্রায় ১৫০ জন চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।
গতকাল শনিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চক্ষু চিকিৎসা শিবির উদ্বোধন করেন ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। বক্তৃতা করেন ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন ও প্রাইম ব্যাংক আই হসপিটালের সিনিয়র প্রোগ্রাম অফিসার জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন ক্লাবের কোষাধ্যক্ষ বখতিয়ার রানা, ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ বেগম পলি ও মোহাম্মদ মোমিন হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বাস্থ্যবিষয়ক উপ-কমিটির আহ্বায়ক একেএম মহসীন। বিজ্ঞপ্তি