রাবিসাস নেতৃত্বে কাদির-মাহবুব

রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) ২০২৬-২৭ বর্ষের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে ডিবিসি নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মীর কাদিরকে সভাপতি ও কালের কন্ঠ প্রতিনিধি মাহবুব হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে সংগঠনটির নিজ কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা শেষে শনিবার (২৫ এপ্রিল) রাতে এ কমিটি ঘোষণা করেন সংগঠনের সাবেক সভাপতি ও স্থানীয় দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি সাজিদ হোসেন (প্রথম আলো) ও লুবনা শারমিন (জনকণ্ঠ), যুগ্ম-সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ (দেশ টিভি), কোষাধ্যক্ষ শাকিবুল হাসান (খবরের কাগজ ও বাহান্ন নিউজ), সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম (সংবাদ), দপ্তর ও প্রচার সম্পাদক মো. মাঈনুল ইসলাম রাজু (উত্তরা প্রতিদিন), সাহিত্য ও ক্রীড়া সম্পাদক প্রান্ত কুমার দাশ (প্রতিদিনের বাংলাদেশ), আইটি অ্যান্ড ভিজ্যুয়াল কনটেন্ট সম্পাদক ঐশ্বর্য বিশ্বাস (স্পটলাইট) ও কার্যনির্বাহী সদস্য রাফি উজ্জামান (সকালের সময়)। এ ছাড়া কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা হিসেবে আছেন সদ্য বিদায়ী কমিটির সভাপতি ইরফান তামিম (যুগান্তর) ও সহ-সভাপতি অর্পণ ধর (সমকাল)।