চ্যানেল ওয়ানের পুনর্যাত্রায় রূপায়ণ গ্রুপ চেয়ারম্যানের শুভেচ্ছা

চ্যানেল ওয়ানের পুনর্যাত্রায় শুভেচ্ছা জানিয়েছেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল। 

আজ সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় চ্যানেল ওয়ান কার্যালয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আল মামুন-এর হাতে এ শুভেচ্ছা তুলে দেন রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল, উপদেষ্টা আব্দুল গাফফার ও মিডিয়া কো-অর্ডিনেটর হাবিবুর রহমান পলাশ।