কুকুরের তান্ডব দুই দিনে আহত ৫৪ জন

টাঙ্গাইলের সখীপুরে পাগলা কুকুরের আক্রমণে দুই দিনে অন্তত ৫৪ জন আহত হয়েছেন। গত রবিবার থেকে গতকাল সোমবার দুপুর পর্যন্ত পৌর এলাকার উত্তরা মোড় থেকে সখীপুর-আন্ধি সড়কের বিজ্ঞানাগার এলাকা এবং কালিয়া ইউনিয়নের ঘোনারচালা ও দামিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে নারী, পুরুষ, শিশুও রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, প্রথমে কালিয়া ইউনিয়নের দেবলচালা এলাকায় কয়েকজনকে কামড়ানোর পর কুকুরটি পৌর এলাকায় প্রবেশ করে। পরে উত্তরা মোড় (কানার মোড়) থেকে আন্ধি এলাকা পর্যন্ত অন্তত ২০ জনকে কামড়ায়। এতে ৯ শিশুসহ ১০ নারী আক্রান্ত হয়। রাতে কাহারতা গ্রাম হয়ে কচুয়া এলাকার দিকে চলে যায় কুকুরটি। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, স্বাভাবিক চলাচলও ব্যাহত হয়।