সিংড়ায় দেশ রূপান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নাটোরের সিংড়ায় দেশ রূপান্তর পত্রিকার বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় উপজেলা হলরুমে  অনুষ্ঠিত আয়োজনের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত।

দেশ রূপান্তর পত্রিকার সিংড়া উপজেলা প্রতিনিধি ও সিংড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আবু জাফর সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবু রায়হান, উপজেলা প্রকৌশলী মো. খলিলুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ, মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি আকতার, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সুইট, দপ্তর সম্পাদক বাবুল হাসান বকুল, প্রচার সম্পাদক জাকারিয়া মাসউদ, পাঠাগার সম্পাদক রবিউল করিম খোকন, সিংড়া মডেল প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোতালেব হোসেন প্রমুখ।