ফাইনাল জিততে পারল না মেয়েরা

চাইনিজ তাইপের বিপক্ষে নিজেদের প্রথম আন্তর্জাতিক ম্যাচে রোমাঞ্চকর এক ড্র করেছিল বাংলাদেশ নারী হকি দল। তবে এশিয়ান গেমস হকি বাছাইয়ের ফাইনালে সেই তাইপের বিপক্ষে লড়াইটা ঠিকঠাক জমাতে পারলেন না অর্পিতা-আইরিনরা। প্রথমার্ধ সমতায় শেষ করতে পারলেও দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করে ম্যাচটি ৩-২ ব্যবধানেই হেরেছে বাংলাদেশ। তবে হার দিয়ে শেষ করলেও প্রথমবার অংশ নিয়েই নজরকাড়া পারফরর্ম করেন মেয়েরা