দেশের বিভিন্ন জেলায় ‘হৃদয়ে বাংলার মুখ’ সেøাগানে আনন্দ-উচ্ছ্বাস আর প্রাণবন্ত পরিবেশে কেক কাটা, র্যালি ও আলোচনা সভাসহ বর্ণাঢ্য আয়োজনে দৈনিক দেশ রূপান্তরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। দেশ রূপান্তরের বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন
কুমিল্লা : আনন্দ-উচ্ছ্বাস আর প্রাণবন্ত পরিবেশে কুমিল্লায় উদযাপিত হয়েছে দৈনিক দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল বৃহস্পতিবার সকালে পত্রিকাটির অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরু থেকেই সাংবাদিক, সুধীজন ও অতিথিদের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে পুরো আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি ও কর্ণফুলী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মু. মজিবুর রহমান ভুঁইয়া। কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমদ জিতুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহকারী মহাসচিব মোহাম্মদ সহিদ উল্লাহ মিয়াজী, ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক হোসেন মামুন, প্রথম আলোর কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমান, এখন টিভির কুমিল্লা ব্যুরোপ্রধান খালেদ সাইফুল্লাহ, দ্য ডেইলি স্টারের খালিদ বিন নজরুল, কুমিল্লার কাগজের বার্তা সম্পাদক জহির শান্তি, আজকের পত্রিকা ও বাসসের প্রতিনিধি দেলোয়ার হোসাইন আকাঈদ, নিউজ ২৪-এর মহিউদ্দিন প্রমুখ।
চৌদ্দগ্রাম (কুমিল্লা) : কেক কাটা, র্যালি ও আলোচনা সভাসহ বর্ণাঢ্য আয়োজনে দৈনিক দেশ রূপান্তরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে চৌদ্দগ্রাম পৌরসভা সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. নূরুল আমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সমাজসেবক মো. খোরশেদ আলম, পৌরসভা জামায়াতে ইসলামীর নায়েবে আমির কাজী মুহাম্মদ ইয়াছিন মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মীর হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন সাগর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সালাহ উদ্দিন সজীব, চৌদ্দগ্রাম মডেল থানার উপপরিদর্শক আবুল কালাম মজুমদার, মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক চন্দন কান্তি দাস, উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী পলাশ চন্দ্র রায়।
দেশ রূপান্তরের চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সহসভাপতি মো. এমদাদ উল্যাহ, উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি মো. এমরান হোসেন বাপ্পি, প্রেস ক্লাবের সেক্রেটারি মো. বেলাল হোসাইন, সাংবাদিক এম এ মান্নান, মো. ইয়াছিন ফারুক ভূঁইয়া প্রমুখ।
কুষ্টিয়া : নির্ভীক ও বস্তুনিষ্ঠ সাংবাদের বাহন হয়ে এগিয়ে যাক দায়িত্বশীলদের পত্রিকা জাতীয় দৈনিক দেশ রূপান্তর। দেশ রূপান্তর পত্রিকার সপ্তম বর্ষপূর্তির আয়োজনে বক্তব্য দেয়ার সময় কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন একথা বলেন। বৃহস্পতিবার দুপুরে শহরের চিলিস রেস্তোরাঁর মিলনায়তনে কুষ্টিয়া এডিটরস ফোরামের সভাপতি মজিবুল শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি আব্দুর রাজ্জাক, কুষ্টিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় সদস্য কারশেদ আলম, সাংস্কৃতিক সংগঠক শফিউর রহমান প্রমুখ।
গুরুদাসপুর (নাটোর) : জাতীয় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোরের গুরুদাসপুরে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চাঁচকৈড় এলাকার একটি চাইনিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। আলোচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা কে এম রাফিউল ইসলাম, বিএডিসির সহকারী প্রকৌশলী মো. সাইদুর রহমান, গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল আলম, ওসি (তদন্ত) মো. আকবর আলী, চলনবিল প্রেস ক্লাবের সভাপতি এম এম আলী আক্কাস, গুরুদাসপুর প্রেস ক্লাবের সভাপতি দিল মোহাম্মদ, প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী, নাটোর কণ্ঠের সম্পাদক মো. আনিছুর রহমানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
বড়াইগ্রাম (নাটোর) : নাটোরের বড়াইগ্রামে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক দেশ রূপান্তরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বড়াইগ্রাম উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস।
প্রেস ক্লাব সভাপতি অহিদুল হকের সভাপতিত্বে ও দেশ রূপান্তর প্রতিনিধি আব্দুল আউয়াল ম-লের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক শফীউল হাসান তীতু ও সমাজবিজ্ঞান বিষয়ের প্রভাষক সাদেকুর রহমান সুমন, বড়াইগ্রাম পৌর নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন, রয়না ভরট সরকারবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল হাসান ও সাবেক প্রধান শিক্ষক তোজাম্মেল হক হীরা প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জ : দায়িত্বশীলদের দৈনিক এই সেøাগান নিয়ে যাত্রা শুরু করা দৈনিক দেশ রূপান্তরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী নানান আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে উদযাপন হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে বৃক্ষরোপণ করা হয়। এর আগে দৈনিক দেশ রূপান্তরের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি শহীদুল হুদা অলকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. সেরাজ উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আসলাম কবির। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, নামোশংকরবাটি ডিগ্রি কলেজের শিক্ষক নুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন, এভারগ্রিন এইট্টিনাইনের সভাপতি সাঈদ, নাজমুল আহসান ননি, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পলাশ, সাংবাদিক আসাদুল্লাহ, মেহেদি হাসান সিয়াম, চাঁপাইনবাবগঞ্জ জেলা চা-দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রাসেল।
নীলফামারী : আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দায়িত্বশীলতার জাতীয় দৈনিক দেশ রূপান্তরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে নীলফামারীতে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নীলফামারী প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ ইমাম মোশারফ।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি (সনাক) সাবেক সভাপতি তাহমিন হক ববি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উদয়ঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) নির্বাহী পরিচালক ভূবন রায় নিখিল, বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি নীলফামারী জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান সবুজ, স্থানীয় পত্রিকা দৈনিক নীলফামারী বার্তা স¤পাদক শীষ রহমান, নীলফামারী প্রেস ক্লাবের সভাপতি এ বি এম মঞ্জুরুল আলম সিয়াম, যুগ্ম সভাপতি হাসান রাব্বী প্রধান, সাধারণ স¤পাদক মিল্লাদুর রহমান মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক দেশ রূপান্তরের নীলফামারী প্রতিনিধি ইনজামাম-উল-হক নির্ণয়।
চন্দনাইশ (চট্টগ্রাম) : জমকালো আয়োজনে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালি, বৃক্ষরোপণ-চারা বিতরণ, খতমে কোরআন-দোয়া মাহফিল, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
দৈনিক দেশ রূপান্তর পত্রিকার চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি ও চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল আলমের সভাপতিত্বে লেখক ও ছড়াকার শাহজাহান আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা। প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াছ খান পিপিএম, চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ সোলাইমান ফারুকী।