কলাবাগান থানার এসআই নিখোঁজ

রাজধানীর কলাবাগান থানার এক উপপরিদর্শক (এসআই) নিখোঁজ হয়েছেন। তার নাম রাকিবুল হাসান সরকার (৩২)। মঙ্গলবার বিকাল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে নির্ধারিত ডিউটিতে যোগ না দিয়ে কলাবাগান থানাধীন কাঁঠালবাগানের অস্থায়ী ব্যারাক থেকে সিভিল পোশাকে বের হয়ে যান রাকিবুল। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তার ব্যবহƒত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম রহমান বলেন, এসআই নিখোঁজের ঘটনায় আমরা কাজ করছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। নিখোঁজের স্ত্রীর ভাষ্যানুযায়ী, তাদের মধ্যে কোনো পারিবারিক বিরোধ ছিল না। স্বামী-স্ত্রীর সম্পর্কও ভালো ছিল।