গত কয়েক দিনের প্রবল বর্ষণে ভূমি ধসে পুরনো ঢাকা-সিলেট মহাসড়ক এখন হুমকির মুখে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিনের অতি বর্ষণে মহাসড়কের চুনারুঘাট-জগদীশপুর অংশের রামগঙা ও চ-িচড়া চা বাগান এলাকায় সড়কের পাশে প্রায় ২শ মিটার মাটি ধসে গেছে। প্রায় ১৫ ফুট গর্ত সৃষ্টি হওয়ায় এখনই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে সড়কটি যেকোনো সময় ধসে পাশর্^বর্তী চড়ায় বিলীন হতে পারে। বন্ধ হয়ে যেতে পারে বর্তমান মহাসড়কের বিকল্প রাস্তাটি। জানা যায় ইতিপূর্বেও পাহাড়ি এলাকার অভ্যন্তরে এ সড়কটির মাটি সরে যাওয়ায় চলাচলে বিঘœ সৃষ্টি হয়।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন জানান, অতিবৃষ্টি ও চড়ার পানি বৃদ্ধি পেলে প্রতি বছর রাস্তার কোনো না কোনো স্থানে এ ধরনের বিপর্যয় দেখা দেয়। বাঁশ-টিনের আড় দিয়ে মেরামত করা হয়। বহমান চড়া এলাকায় পাকা গাইড ওয়াল দেওয়া না হলে রাস্তাটি রক্ষা করা কঠিন। তিনি জানান, এ পর্যন্ত প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (গতকাল) থেকেই জরুরি মেরামতের কাজ শুরু হবে বলে আশা করছেন তিনি।