কালিহাতীতে দৈনিক দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

টাঙ্গাইলের কালিহাতীতে দেশের অন্যতম জনপ্রিয় পত্রিকা দৈনিক দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার (২ মে) কালিহাতী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

​কালিহাতী প্রেসক্লাবের আহ্বায়ক রশিদ আহাম্মদ আব্বাসীর সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দাশ পবিত্রর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজম।

​অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ইংরেজি দৈনিক ‘দি নেক্সটনিউজ’-এর সম্পাদক ও প্রকাশক এবং কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন। আরও বক্তব্য দেন কালিহাতী প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক সুমন ঘোষ ও কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি আনিসুর রহমান শেলী।

​বক্তারা তাদের বক্তব্যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় দৈনিক দেশ রূপান্তরের ভূমিকার প্রশংসা করেন এবং পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিজানুর রহমান শামীম, এটিভি নিউজের নাহিদ খান, দেবাশীষ কর্মকার ও মনির হোসেনসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দৈনিক দেশ রূপান্তরের কালিহাতী প্রতিনিধি মো. সেলিম মিয়া।