ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

নরসিংদীতে আল আমিন (৩০) নামে এক মিশুক চালককে ধারালো অস্ত্র দিয়ে খুন করেছে তারই আপন ছোট ভাই হাসান (২৬)। গতকাল শনিবার সকালে শহরের সাটিরপাড়ার একটি পাম্পের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ছোট ভাই  হাসানসহ দুজনকে আটক করেছে পুলিশ। হাসান ও আল আমিন উভয়ই জেলার রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের আতশআলি বাজারের বাসিন্দা নুর ইসলামের ছেলে। তারা শহরের চৌয়ালা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

নিহতের স্বজনরা জানান, আল-আমিনের ছোট বোনকে বিয়ের দাবিতে বেশ কিছুদিন ধরে বখাটে যুবক নাঈম উত্ত্যক্ত করছিল। স্থানীয়দের সহযোগিতায় বিষয়টি নিয়ে নাঈমের সঙ্গে মীমাংসা করেন আল-আমিন। কিন্তু মীমাংসার বিষয়টি তার ছোট ভাই হাসান মেনে নিতে পারেননি।