অনলাইন প্রতারণা

কম্বোডিয়ায় গ্রেপ্তার ১২ বাংলাদেশি

কম্বোডিয়া পুলিশ সেখানে অবস্থানরত বাংলাদেশের ১২ জন নাগরিককে গ্রেপ্তার করেছে। দেশটির রাজধানী নমপেন থেকে প্রকাশিত খেমার টাইমস এক প্রতিবেদনে এ কথা বলেছে। 

পুলিশ বলেছে, অনলাইন প্রতারণার একটি মামলা তদন্তে নমপেনের মিয়ানচে জেলা গভর্নরের নেতৃত্বে একটি যৌথ টাস্কফোর্স একটি বাড়িতে শুক্রবার অভিযান চালায়।  সেখানে ১২ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। সন্দেহভাজনরা ভুক্তভোগীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ভুয়া ঋণের জন্য প্রশাসনিক ফি আদায় করছিল। তাদের ল্যাপটপ ও ফোন জব্দ করা হয়েছে।

দ্য ইন্টারপ্রেটারের এক প্রতিবেদন অনুযায়ী, কম্বোডিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে অনলাইন প্রতারণার কেন্দ্রগুলোয় চক্রগুলো বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে কাজ দেওয়ার আশ^াস দিয়ে মানুষ পাচার করে এবং তাদের বিশ্বজুড়ে ভুক্তভোগীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বছরে আনুমানিক ৪০ বিলিয়ন ডলার আয় করে।