শীর্ষ সন্ত্রাসী বুইশ্যার আরও ৯ সহযোগী গ্রেপ্তার

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৮:১২ এএম

চট্টগ্রাম নগরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী শহিদুল ইসলাম বুইশ্যার আরও সাত সহযোগীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে পশ্চিম ফরিদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেনমো. ইব্রাহিম ইদ্রিছ ওরফে ইদ্রিস, মো. আজম উদ্দিন, মো. সাজ্জাদ হোসেন, মো. রাকিব, মো. হারুন, মো. মোমিন হোসেন ওরফে বাচ্চু ও মো. রাসেল। তাদের কাছে থাকা দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ইব্রাহিম ইদ্রিছের বিরুদ্ধে চান্দগাঁও ও পাঁচলাইশ থানায় অস্ত্র আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দ-বিধির বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে সর্বশেষ মামলা হয় গত বছরের ৭ ডিসেম্বর। অপর আসামি রাকিবের বিরুদ্ধেও দুই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রয়েছে। এদিকে গ্রেপ্তারকৃত সাতজনের বিরুদ্ধে গতকাল দ-বিধির ৩৯৯ ও ৪০২ ধারায় চান্দগাঁও থানায় নতুন মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে গত রবিবার রাত আড়াইটার দিকে চান্দগাঁও থানার বহদ্দারহাট কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে বুইশ্যার আরও দুই সহযোগী নাঈম ইসলাম সাকিব ও রাহাতকে গ্রেপ্তার করে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত