দেশের বিভিন্ন জেলায় ‘হৃদয়ে বাংলার মুখ’ স্লোগানে, কেক কাটা ও আলোচনা সভাসহ বর্ণিল আয়োজনে ‘দেশ রূপান্তর’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। দেশ রূপান্তরের বিভিন্ন জেলা ও উপজেলার প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন
বরিশাল : বর্ণিল আয়োজন ও কেক কাটার মধ্য দিয়ে বরিশালে পালিত হয়েছে দায়িত্বশীলদের দেশ রূপান্তরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল শনিবার বরিশাল রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষ সঞ্চালনা করেন। স্বাগত বক্তব্য দেন দেশ রূপান্তরের বরিশাল প্রতিনিধি সুকান্ত অপি।
প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস জাহানা শিরিন। বিশেষ অতিথির বক্তব্য দেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান স্বপন, বরিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ, রিপোর্টার্স ইউনিটির সম্পাদক খালিদ সাইফুল্লাহ প্রমুখ।
কিশোরগঞ্জ : কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে বর্ণাঢ্য আয়োজনে কিশোরগঞ্জে দেশ রূপান্তরের এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে কিশোরগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম। কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম পলাশের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এ কে নাসিম খান, সিনিয়র সহসভাপতি শেখ মাসুদ ইকবাল প্রমুখ।
নোয়াখালী : গতকাল বিকেল সাড়ে ৪টায় নোয়াখালী সরকারি শিশু পরিবারের সদস্যদের নিয়ে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবর্ষিকীর কেক কাটা হয়। জেলা প্রতিনিধি মো. মাহবুবুল হাসান চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক শ্যামল চন্দ্র পাল, সুপার আব্দুল মমিন প্রমুখ।