ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন।

সোমবার (৪ মে) বেলা ১২টার দিকে উপজেলার সত্রাশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।