বাঙ্গরায় মাদকবিরোধী অভিযানে একজন গ্রেপ্তার

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০১:৫৫ এএম

কুমিল্লার বৃহত্তর মুরাদনগরের বাঙ্গরা বাজার থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে মো. কাউছার প্রকাশ বাবু (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে করা হয়েছে।

বুধবার (১২ আগষ্ট) দিবাগত রাতে বাঙ্গরা বাজার থানাধীন আকুবপুর ইউনিয়নের মেটংঘর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় অপর মাদক কারবারি শুক্কুর মিয়া (৩২) সুকৌশলে পালিয়ে যায়। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার ওসি শফিউল আলম এর নির্দেশনায় এসআই মোঃ নাজিম উদ্দিন, এসআই রিয়াজুল মোস্তফা ও এএসআই মো, আল আমিনসহ পুলিশের একটি টিম মেটংঘর টু শ্রীকাইল সড়কের মেটংঘর স্টেশনে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিদ্বয় দৌড়ে পালিয়ে যাওয়ার সময় কাউছার প্রকাশ বাবু কে ধরতে পারলেও অপর আসামি শুক্কুর মিয়া (৩২) সুকৌশলে পালিয়ে যায়। পুলিশ কাউছার প্রকাশ বাবুর দেহ তল্লাশি করে তার কাছে রক্ষিত ১০ পিস ইয়াবা ট্যাবলেট বিধি অনুযায়ী জব্দ করে।

বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলম জানান, এ ঘটনায় আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।




×
সর্বশেষ সর্বাধিক পঠিত