বাউফ‌লে বাস উল্টে খা‌দে, নিহত ১

পটুয়াখালীর বাউফ‌লে 'বাউফল ট্রা‌ভেলস' না‌মের এক‌টি যাত্রীবা‌হী বাস নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে রাস্তার পা‌শে ছিট‌কে প‌রে। এতে ঘটনাস্থ‌লেই একজন নিহত হ‌য়ে‌ছেন। দশ‌মিনা থে‌কে ছে‌রে আসা বাস‌টি রাত পৌ‌নে ১২টার দি‌কে উপ‌জেলার আফ‌সের গ‌্যা‌রেজ এলাকায় পৌঁছ‌লে উল্টে পা‌শের খা‌দে প‌রে যায়। 

প্রত‌্যক্ষদর্শী সূ‌ত্রে জানা‌ গে‌ছে, দশ‌মিনা বাসষ্টান্ড থে‌কে রাত ১০টায় বাউফল ট্রা‌ভেলসের এক‌টি বাস প্রায় অর্ধশত যাত্রী নি‌য়ে ঢাকার উদ্দে‌শ্যে রওয়ানা হ‌য়ে যা‌চ্ছি‌লেন। বাউফল উপ‌জেলা সদর ইউনিয়নের আফ‌রের গ‌্যা‌রেজ পৌঁছ‌লে হঠাৎ নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে পা‌শের খা‌দে প‌রে যায়। বিকট শব্দ শু‌নে স্থানীয়রা ছু‌টে এসে উদ্ধার কা‌জে অংশ নেন। খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে ফায়ার সা‌র্ভিসের এক‌টি দল এসে উদ্ধার কাজ শুরু ক‌রে‌ছেন। একজনের মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে।  
হতাহ‌তের সংখ‌্যা বাড়‌তে পা‌রে ব‌লে স্থানীয় ও বেঁচে যাওয়া যাত্রীরা জা‌নি‌য়ে‌ছেন। আশংঙ্কাজনক অবস্থায় ৩ জন‌কে উদ্ধার বাউফল উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে পাঠানো হ‌য়ে‌ছে। ত‌বে নিহত ব‌্যা‌ক্তি বা‌সের সুপারবাইজার এবং সে বাউফল উপ‌জেলার বাম‌নিকা‌ঠি গ্রা‌মের বা‌সিন্দা ব‌লে জা‌নি‌য়ে‌ছেন স্থানীয়রা। 

মাহাবুব না‌মের দশ‌মিনা থানার একজন যাত্রী ব‌লেন, বাস‌টি কে‌পে উঠ‌ছি‌লো। মাত্র ৫  ‌সে‌কেন্ডের ম‌ধ্যে উল্টে খা‌দে প‌রে যায়। তি‌নি জানান ১জন নিহত হ‌য়ে‌ছে এবং বা‌সের নি‌চে আরও চাপা প‌ড়ে আছে অন্তত ৪/৫ জন হ‌বে।

এ বিষ‌য়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ব‌লেন, খবর পে‌য়ে আমি ঘটনাস্থ‌লে উপ‌স্থিত হ‌য়ে‌ছি এবং ঘটনাস্থ‌লে উদ্ধার কাজ চা‌লি‌য়ে যা‌চ্ছি। এখন পর্যন্ত ১ জনের মৃত‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। হতাহ‌তের সংখ‌্যা নিরূপণ করা সম্ভব হয়‌নি। বাস‌টি টে‌নে তুল‌তে পার‌লে বলা যা‌বে। বা‌সের নি‌চে কেউ চাপা প‌রে থাক‌তে পারে।