বগুড়ার ধুনট উপজেলায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর সেই দৃশ্য কৌশলে মোবাইলে ধারণ করার অভিযোগ উঠেছে নোমান ম-ল (২১) নামে এক কলেজছাত্রের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে গত শনিবার রাতে ধুনট থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত কলেজছাত্র নোমান ম-ল (২১) ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের গোসাইবাড়ী আমতলা এলাকার সাইফুল ম-লের ছেলে এবং বগুড়া শহরের একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। গত রবিবার সকালে ভুক্তভোগী ছাত্রীকে শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে জবানবন্দি রেকর্ডের জন্য তাকে বগুড়া আদালতে হাজির করা হয়েছে বলেও থানা সূত্রে জানা গেছে।