ফেডারেশন কাপের প্লে-অফ আজ শুরু

গ্রুপপর্বের উত্তাপ পেরিয়ে এখন রোমাঞ্চের কেন্দ্রে ফেডারেশন কাপ। আজ থেকে শুরু হচ্ছে প্লে-অফ পর্ব, যেখানে প্রতিটি ম্যাচই হয়ে উঠতে পারে ভাগ্য নির্ধারণের লড়াই। বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথম কোয়ালিফায়ারে স্বাগতিক বসুন্ধরা কিংস মুখোমুখি হবে ঐতিহ্যবাহী ব্রাদার্স ইউনিয়নের। শক্তির বিচারে এগিয়ে থাকলেও কিংসদের জন্য ম্যাচটি সহজ হওয়ার সুযোগ নেই। ব্রাদার্স ইউনিয়ন বরাবরই বড় ম্যাচে চমক দেখাতে সক্ষম। অন্যদিকে ভাষাশহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দিনের আরেকটি হাইভোল্টেজ লড়াই। এলিমিনেটরের খেলা যেখানে মুখোমুখি হবে দুই ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও রহমতগঞ্জ।