প্রার্থী হওয়ায় অব্যাহতি, আবার দলে ফেরাল জাতীয় নাগরিক পার্টি

ফরিদপুর জেলা কমিটির আহ্বায়ক মো. হাসিবুর রহমান (অপু ঠাকুর)-এর ওপর দেওয়া অব্যাহতির আদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (৪ মে) দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর নির্দেশে দপ্তর সেল থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা বিবেচনায় তার অব্যাহতি প্রত্যাহার করে পুনরায় জেলা আহ্বায়ক পদে বহাল করা হয়েছে। 

উল্লেখ্য, গত জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

কেন্দ্রীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে দলকে শক্তিশালী করতে নতুন উদ্যমে কাজ করবেন বলে হাসিবুর রহমান জানান।