মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) সহযোগী প্রতিষ্ঠান এমটিবি ক্যাপিটাল পিএলসি সম্প্রতি তাদের স্থানান্তরিত করপোরেট অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। নতুন অফিসটি ঢাকার মহাখালী বাণিজ্যিক এলাকায় ৪২, ইজাব ফ্লোরা ইউনিটি টাওয়ারের ৭ম তলায় অবস্থিত। আগে প্রতিষ্ঠানটির অফিস ছিল পান্থপথের চন্দ্রশিলা সুবাস্তু টাওয়ারে।
এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নতুন অফিসের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবি ক্যাপিটালের চেয়ারম্যান এবং এমটিবির স্বতন্ত্র পরিচালক শিব নারায়ণ কৈরী, এমটিবি ক্যাপিটাল ও এমটিবির স্বতন্ত্র পরিচালক জেরিন মাহমুদ হোসেন।