এবারও মৌসুমীকে ছাড়াই জন্মদিন কাটাচ্ছেন ওমর সানী

ঢালিউডের নব্বই দশকের জনপ্রিয় অভিনয়শিল্পীদের প্রসঙ্গ উঠলেই চলে আসে ওমর সানীর। রোমান্টিক হিরো থেকে অ্যাকশন; সবখানেই নিজের আলাদা অবস্থান তৈরি করেছিলেন তিনি। কিন্তু এই জনপ্রিয় নায়ক একসময় ছিলেন ‘ইমরান’ নামের এক সংগ্রামী তরুণ। যার পথচলা মোটেও সহজ ছিল না। প্রতিষ্ঠিত এই তারকার আজ জন্মদিন। আজ ১৯৬৯ সালের ৬ মে তার জন্ম। ঢাকার কেরানীগঞ্জে জন্ম নেয়া এই নায়কের গ্রামের বাড়ি বরিশালের গৌরনদীতে। 

তবে গত তিন বছরের মতো এবারও স্ত্রী-সন্তানদের ছাড়াই নিজের বিশেষ নিটা পালন করতে হচ্ছে তাকে। বর্তমানে দেশে  থেকে একা একাই ব্যবসা সামলাচ্ছেন এই চিত্রতারকা। জন্মদিনে আমেরিকা থেকে এবারও স্ত্রী মৌসুমী শুভেচ্ছা জানিয়েছেন স্বামীকে। সেই সঙ্গে সবার কাছে দোয়াও চেয়েছেন তাদের দাম্পত্য জীবনের জন্য। 

এদিকে জন্মদিনের প্রথম প্রহরে ভক্ত-অনুরাগী ও পরিজন ও চলচ্চিত্রের সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন ওমর সানী। তিনিও সবার কাছে দোয়া চেয়েছেন।