এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পরবর্তী বার্ষিক সভা জাপানে অনুষ্ঠিত হবে। আগামী বছরের (২০২৭ সালের) ২ থেকে ৫ মে জাপানের আইচি-নাগোয়াতে সংস্থাটি ৬০তম বার্ষিক সভা অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার সংস্থাটির ঢাকা অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বার্ষিক সভায় ব্যাংকটির সূচনালগ্ন থেকে চলে আসা ছয় দশকের অংশীদারত্বকে উদযাপন করা হবে।
এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্দা বলেন, আমাদের প্রতিষ্ঠাতা সদস্য এবং অন্যতম বৃহত্তম শেয়ারহোল্ডার জাপানের সঙ্গে ছয় দশকের অংশীদারত্ব ও রূপান্তরকে চিহ্নিত করাটা যথার্থ। ৬০তম বার্ষিক সভাটি শুধু একটি উদযাপনই হবে না, এটি হবে ভবিষ্যতের দিকে তাকানোর একটি মুহূর্ত। এই মাইলফলক অনুষ্ঠানের ব্যাপক সাফল্যের ব্যাপারে উচ্চ প্রত্যাশা রাখি।