বাংলাদেশের জনপ্রিয় ইলেক্ট্রনিক্স বাজারজাতকারী প্রতিষ্ঠান ‘সনি-র্যাংগস’র সারপ্রাইজ আওয়ার অফার ক্যাম্পেইনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। এ লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার রাজধানীর বাংলামটর এলাকার সোনারতরী টাওয়ারে নিজস্ব শোরুমে কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির মার্কেটিং বিভাগের সব র্কমর্কতা। এর মাধ্যমে সনি-র্যাংগসের সব শো-রুমে সারপ্রাইজ আওয়ার চলতে থাকে। এ সময় ক্রেতাদের ভিড় উল্লেখযোগ্য। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, বরাবরের মতোই সেরা মানের ইলেকট্রনিক্স পণ্যের নিশ্চয়তা নিয়ে এবারের সনি-র্যাংগসের সারপ্রাইজ আওয়ার অফার-এ ক্রেতাসাধারণের জন্য থাকছে আকর্ষণীয় সব অফার, ফ্রি গিফট ও ডিসকাউন্ট। তাছাড়াও দিনের নির্দিষ্ট একটি সময়ে থাকছে সারপ্রাইজ ডিসকাউন্টের চমক। যেখানে ক্রেতারা পাবেন রেগুলারের অফার মূল্যের চেয়েও বিশেষ মূল্য ছাড়।
