মার্কেন্টাইল ব্যাংক পিএলসির উদ্যোক্তা পরিচালক মো. আনোয়ারুল হক ব্যাংকটির নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ৩০ জুলাই অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পষর্দের ৪৯০তম সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। অতি সম্প্রতি তিনি ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বিভিন্ন মেয়াদে ব্যাংকের বিভিন্ন কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ব্যাংকের সার্বিক কার্যক্রমে কৌশলগত নির্দেশনা দিয়েছেন। তিনি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসায়ের সঙ্গে যুক্ত আছেন। বরেণ্য এই ব্যবসায়ী লিভিং প্লাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। ব্যবসা-বাণিজ্যের বাইরেও সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত তিনি। ইঞ্জিনিয়ার মো. আনোয়ারুল হক গুলশান ক্লাব, ধানম-ি ক্লাব এবং উত্তরা মডেল ক্লাব লিমিটেডের সদস্য।
মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আনোয়ারুল হক
বাণিজ্য ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ০৭:৪৬ এএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০৭:৪৬ এএম
মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আনোয়ারুল হক
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
