মিমোর আত্মহত্যা

অধ্যাপক সুদীপ রিমান্ড শেষে কারগারে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যায় প্ররোচনার মামলায় একই বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীর তিন দিন রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত রবিবার সুদীপকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছিল আদালত।

মিমো ছিলেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। পরিবারের সঙ্গে বাড্ডার বাসায় থাকতেন মিমো। গত ২৬ এপ্রিল সকালে নিজের ঘর থেকে ওই শিক্ষার্থীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তার কক্ষ থেকে একটি চিরকুট পাওয়া যায়। শিক্ষার্থীর বাবা মোহাম্মদ গোলাম মোস্তফা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীর বিরুদ্ধে এ মামলাটি করেন। মামলা দায়েরের পরে সুদীপকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠায় আদালত।