দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা জনগণ গ্রহণ করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০৭:৫২ এএম

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তবে দেশের মানুষ কখনোই সেই অপচেষ্টা গ্রহণ করবে না। গতকাল শুক্রবার দুপুরে কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘কীসের হাসিনা? কোথায় বক্তব্য দিয়েছে? তার চেহারা কি দেখা গেছে? মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়। তারা চেষ্টা করছে, কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কি না। কিন্তু দেশের মানুষ এসব গ্রহণ করবে না।’

তিনি বলেন, ‘যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, তাদের কোনো অনুশোচনা নেই। তারা ক্ষমাও চায়নি। তাই এ দেশে তাদের রাজনৈতিক কর্মকা-ের সুযোগ মানুষ দেবে না। তারা বিদেশ থেকে মাঝেমধ্যে উঁকিঝুঁকি দিতে পারে। আমরা এসবকে গুরুত্ব দিচ্ছি না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত