বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সাবেক মহাসচিব, কার্যনির্বাহী কমিটির সদস্য এবং ডেলটা ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. জাকির হোসেনের মা বেগম জেবুন্নেছার মৃত্যুতে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি আব্দুল মুক্তাদির এবং মহাসচিব মোহাম্মদ হালিমুজ্জামান এবং উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটির সব সদস্য গভীর শোক প্রকাশ করেছেন। গতকাল বুধবার ভোর ৫টা ৩৮ মিনিটে বেগম জেবুন্নেছা রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। বার্ধক্যজনিত কারণে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সব সদস্য মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। বিজ্ঞপ্তি