টেকসই ও পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এবং আইভি ডিকার্ব মার্কেটপ্লেস এসএল (আইভি)-এর মধ্যে ‘পার্টনারিং ফর আ সাসটেইনেবল এনজেডসিই (নেট জিরো কার্বন এমিশন) ফিউচার’ প্রতিপাদ্যকে সামনে রেখে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
এই সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস খাতের উদ্যোক্তারা পরিবেশবান্ধব আর্থিক ও প্রযুক্তিগত সেবা সহজে পাবেন। পাশাপাশি শিল্প খাতে কার্বন নিঃসরণ কমাতে এবং পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে দুই প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে।
ইউসিবির চেয়ারম্যান শরীফ জহীরের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে ইউসিবির পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) নাবিল মুস্তাফিজুর রহমান। আইভির পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা হাভিয়ের বার্নাল দিয়োনিস এবং ব্যবস্থাপনা পরিচালক হোসে ম্যানুয়েল কাবায়েরো।