দিনাজপুর জেলার পার্বতীপুরে গাঁজাসহ তাপস চন্দ্র রায় (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৯ মে) দুপুরে উপজেলার হাবড়া ইউনিয়নের উত্তর মরনাই ডোবাপাড়া গ্রামের নিজ বাড়ীতে মাদক ক্রয়-বিক্রয় সময় তাকে পার্বতীপুরের ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রর পুলিশ গ্রেপ্তার করে।
এসময় বসতবাড়ীর ভিতরে রশিতে ঝুলানো বিশেষ কায়দায় চাদরে সাদা পলিথিনের মধ্যে বই ও খবরের কাগজে মোড়ানো ৪৫ পুড়িয়া গাঁজা ও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এঘটনায় পার্বতীপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে। তাপসকে দুপুরে আদালতের মাধ্যমে দিনাজপুর জেলহাজতে পাঠিছে।
ওই মাদক কারবারি উপজেলার হাবড়া ইউনিয়নের উত্তর মরনাই ডোবাপাড়া গ্রামের দীনেশ রায়ের ছেলে।
এব্যাপারে পার্বতীপুরের ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের (আইসি) মো. নজরুল ইসলাম বলেন, ঘরের ভিতরে রশিতে ঝুলানো পলিথিনে বই ও খবরের কাগজে মোড়ানো ইয়াবা উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এলাকার কুখ্যাত গাঁজা কারবারিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে একাধিক মাদক মামলা রয়েছে। এঘটনায় শনিবার মডেল থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।