দিনাজপুরের পার্বতীপুরে অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে আদালতের মাধ্যমে গ্রেপ্তার ব্যক্তিকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, সোমবার (২৭ জুলাই) রাত পৌনে ১১টার দিকে উপজেলার হাবড়া ইউনিয়নের ঘনশ্যামপুর সরদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে কোরবান আলী (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কোরবান আলীকে ৩০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
