সভাপতি রেজওয়ান সম্পাদক সুদীপ্ত

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) সভাপতি রেজওয়ান উজ জামান রাজীব ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুদীপ্ত আহমেদ আনন্দ। শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) বিএসপিএর দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন চ্যানেল টুয়েন্টিফোরের ডেপুটি স্পোর্টস এডিটর রেজওয়ান উজ জামান রাজিব। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আগামীর সময়ের সিনিয়র স্পোর্টস রিপোর্টার সুদীপ্ত আহমেদ আনন্দ। এর আগেও দুবার এই পদে ছিলেন তিনি।