নিউক্যাসল ছেড়ে আর্সেনালে গিমারেস

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০১:২৮ এএম

সমসাময়িক ট্রান্সফার উইন্ডোর অন্যতম বড় সমঝোতায় পৌঁছাল আর্সেনাল ও নিউক্যাসল ইউনাইটেড। দীর্ঘ দরকষাকষির অবসান ঘটিয়ে ৭৫ মিলিয়ন পাউন্ডের (প্রায় ১,১৭৫ কোটি টাকা) বিনিময়ে ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার ও নিউক্যাসল অধিনায়ক ব্রুনো গিমারেসকে গানার ডেরায় ভেড়াচ্ছে উত্তর লন্ডনের ক্লাবটি।

২৮ বছর বয়সী এই ব্রাজিলিয়ান আন্তর্জাতিক তারকার আনুষ্ঠানিক স্বাস্থ্য পরীক্ষা (মেডিকেল) আগামী দুয়েক দিনের মধ্যেই সম্পন্ন হতে যাচ্ছে।

ট্রান্সফার বাজারের শুরু থেকেই গিমারেসকে পেতে আগ্রহী ছিল আর্সেনাল। শুরুতে ৬০ মিলিয়ন পাউন্ডের অফার দিলেও নিউক্যাসল তাদের অধিনায়কের মূল্য ধরেছিল অন্তত ৮০ মিলিয়ন পাউন্ড। গত সোমবার ৭০ মিলিয়ন পাউন্ডের প্রথম প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছিল নিউক্যাসল কর্র্তৃপক্ষ। পরে উভয় পক্ষের নমনীয় অবস্থানে ৭৫ মিলিয়ন পাউন্ডে চুক্তির বিষয়টি চূড়ান্ত রূপ নেয়।

স্পেনে নিউক্যাসলের প্রাক-মৌসুম অনুশীলন ক্যাম্প ছেড়ে লন্ডনের উদ্দেশে রওনা হয়েছেন গিমারেস। নিউক্যাসলের নতুন কোচ ম্যাথিয়াস জাইসলে তাকে দলে রেখে দিতে চাইলেও, আর্সেনালে যোগ দেওয়ার ব্যাপারে গিমারেসের নিজস্ব সিদ্ধান্তই শেষ পর্যন্ত প্রাধান্য পায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত