২০১৪ সালে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলে বাংলাদেশ। ঘরের মাঠের সেই বিশ্বকাপে দলে ছিলেন ফাহিমা খাতুন। এরপর থেকে ছোট সংস্করণের প্রতিটি আসরে বাংলাদেশের দলে জায়গা হয়েছে তার। আরও একটি বিশ্ব আসরে বাংলাদেশের অংশ হচ্ছেন এই স্পিনিং অলরাউন্ডার। ইংল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার (উইকেটরক্ষক), সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, জুয়াইরিয়া ফেরদৌস এবং তাজ নেহার।