জেদ্দা বৃহত্তর নোয়াখালী সমিতির নির্বাচন

সভাপতি ওমর সাধারণ, সম্পাদক জাকির

সৌদি আরবে সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে সবচেয়ে প্রাচীনতম সামাজিক সংগঠন বৃহত্তর নোয়াখালী সমিতি জেদ্দা। সংগঠনটি দীর্ঘ ২৫ বছর ধরে সৌদি আরবের বিভিন্ন প্রদেশে কর্মরত ফেনী লক্ষীপুর ও নোয়াখালী অঞ্চলের প্রবাসীদের মধ্যে দেশীয় সংস্কৃতি লালন, অবৈধ প্রবাসীদের বৈধকরণ, অসহায় দরিদ্র প্রবাসীদের আর্থিক সহযোগিতা, মৃত প্রবাসীদের দেশে প্রেরণসহ সামাজিক সুরক্ষা প্রবাসী নোয়াখালীবাসীদের মধ্যে ঐক্যসহ নিজেদের ভেদাভেদের ঊর্ধ্বে উঠে একে অপরকে সহযোগিতা এবং বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সম্প্রতি সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটির দুই বছরের সফল মেয়াদ পূর্ণ হওয়ায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, কার্যক্রমের ধারাবাহিকতা এবং প্রবাসীদের ঐক্য আরও সুদৃঢ় করার লক্ষ্যে কার্যনির্বাহী কমিটির সভায় বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত নীতি-নির্ধারক ও সাধারণ সদস্যদের সর্বসম্মতিক্রমে বর্তমান সভাপতি ওমর ফারুক চৌধুরী এবং সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেনকে আগামী মেয়াদের জন্য পুনরায় নির্বাচিত করা হয়।

নবনির্বাচিত কমিটির সমিতি সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা আসন্ন ঈদুল আযহার পর নোয়াখালী উৎসব অনুষ্ঠিত হবে। যেখানে নোয়াখালী অঞ্চলের প্রবাসীরা ছাড়াও সৌদি আরবে বসবাসরত অন্যান্য অঞ্চলের প্রবাসীদের নিশ্চিত করা হবে।

এই উৎসব শুধুমাত্র একটি আনুষ্ঠানিক আয়োজন নয়, এটি প্রবাসের মাটিতে বৃহত্তর নোয়াখালীর কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এক অনন্য মিলনমেলা ও শক্তিশালী প্ল্যাটফর্ম।

সভায় আরও বলা হয়, প্রবাসে বসবাসরত নোয়াখালীবাসীর মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

সভায় উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা ইউসুফ খান, সৌদি বিজনেস অ্যান্ড ইনভেস্টর ফোরামের প্রেসিডেন্ট আবদুর রহমান, সামাজিক ব্যক্তিত্ব ওয়াজিউল্লাহ মিয়া, মক্কার হোটেল ব্যবসায়ী বিলাল হোসেন, বিডি ফুড এর কান্ট্রি ডিরেক্টর এ কে এম শাহজাহান সিরাজী, ইউনিটি ফুড প্রোডাক্টের ডিরেক্টর সাইফুল ইসলাম মঞ্জু, ড. আকবর আলী, মোহাম্মদ শাহজাহান, আলমগীর হোসেন, শাখাওয়াত হোসেন, শাহাদাত হোসেন, মঞ্জুর হাসান আলভী, আনোয়ার হোসেন রাজু, মোজাম্মেল হোসেন, জামাল উদ্দিন স্বপন, কামাল উদ্দিন সুমনসহ বাহার উদ্দিন বকুল সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।