৫ই মে আর্ন্তজাতিক মডিওয়াইভস দিবস ও ১২ই মে আন্তর্জাতিক নার্সেস দিবস। ক্রিয়েটিভ নার্সিং কলেজ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক নার্সেস দিবস ও আন্তর্জাতিক মিডওয়াইভস দিবস পালন উপলক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করা হয়। সকালে কলেজের শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক ও কর্মকর্তাদের অংশগ্রহনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর জিইসি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ জনাব মোহাম্মদ ইমাম হোসেন। এতে কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা এবং সকল ব্যাচের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রিয়েটিভ নার্সিং কলেজ ও ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র প্রতিষ্ঠাতা জনাব মুহাম্মদ ওসমান।
ধর্মীয় গ্রন্থ পাঠ শেষে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে আগত প্রধান অতিথিকে আসন গ্রহন পরবর্তী ফুল দিয়ে বরণ করেন অত্র কলেজের শিক্ষার্থীবৃন্দ। আন্তর্জাতিক নার্সেস দিবস পালনের তাৎপর্যতা, সারাবিশ্বে নার্স ও নার্সিং শিক্ষা ব্যবস্থার অগ্রগতি এবং সেবার মান উন্নয়নে নার্সদের অবদান নিয়ে কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও ছাত্র/ছাত্রীবৃন্দ তাদের বক্তব্য পেশ করেন। সভাপতি তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যে নার্স ও মিডওয়াইভদের মানব সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন এবং দক্ষ, মানবিক ও পেশাদার স্বাস্থ্যকর্মী গড়ে তোলার উপর গুরুত্বারোপ করে।
বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে নার্সিং শিক্ষার পাশাপাশি ইংরেজী ও আইটি শিক্ষায় দক্ষতা অর্জনে নিজেকে পারদর্শী হিসেবে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেণ অত্র কলেজের প্রতিষ্ঠাতা জনাব মুহাম্মদ ওসমান।
ফ্লোরেন্স নাইটিঙ্গেল এর জন্মদিনকে স্মরণীয় করে রাখতে আন্তজার্তিক নার্সেস দিবস ও মিডওয়াইভস দিবস উপলক্ষে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।
পরিশেষে সভাপতি উপস্থিত সকলকে অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।