রাজবাড়ীর পল্লী চিকিৎসক আবু হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদ- এবং সাবেক এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ছয়জনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে ঢাকার একটি আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। মৃত্যুদ- প্রাপ্ত তিন আসামি হলেন, বাবলু সরদার, টোকন সরদার ও গাজীয়া সরদার। যাবজ্জীবন কারাদ- প্রাপ্তরা হলেন, রাজবাড়ীর দেবগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতর আলী সরদার, রায়হান সরদার, হবিবর রহমান ওরফে হবি সরদার, হেলাল খা, জিল্লু বেপারী ওরফে কাজী ও জিয়া ম-ল। মৃত্যুদ- বাবলু সরদার যাবজ্জীবন সাজা পাওয়া আতর আলীর ছেলে। আদালত দ-িত প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদ- দিয়েছে। এ মামলার ২২ আসামির মধ্যে বাকি ১১ জনকে খালাস দিয়েছে আদালত। এ ছাড়া বিচার চলাকালীন দুই আসামি মারা যাওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেন আদালত।