বাংলাদেশ-ভারত

ব্যবসার বাধা অপসারণ চায় আইসিসি বাংলাদেশ

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৮:০২ এএম

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স-বাংলাদেশ (আইসিসি বাংলাদেশ) ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশি পণ্যের জন্য বাজার প্রবেশাধিকার উন্নত করা, অশুল্ক বাধা হ্রাস করা, মানদণ্ড সমন্বয় করা ও শুল্ক প্রক্রিয়া সহজ করার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে। 

ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে গতকাল সোমবার এক বৈঠকে আইসিসি বাংলাদেশ এ আহ্বান জানায়।

আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান বৈঠকে তার বক্তব্যে যত দ্রুত সম্ভব প্রস্তাবিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) সম্পন্ন করার আহ্বান জানান। আইসিসি নেতারা বৈঠকে বিনিয়োগ, আঞ্চলিক ভ্যালু চেইন, মাল্টিমোডাল কানেক্টিভিটি, নবায়নযোগ্য জ¦ালানি, আন্তঃসীমান্ত বিদ্যুৎ বাণিজ্য, ডিজিটাল বাণিজ্য, ফিনটেক, কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু অর্থায়ন, টেকসই উৎপাদন, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং দক্ষতা উন্নয়নে সহযোগিতা গভীর করার সুযোগ নিয়েও আলোচনা করেন।

আইসিসি বাংলাদেশের সহসভাপতি নাসের এজাজ বিজয়, নির্বাহী বোর্ড সদস্য সিমি রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত